দুটি সম আয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হল। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত?
Frequently Asked Questions
Question:- একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত 3 : 4 : 10; ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত?
Answer:- 170
Question:- একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378 টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13 : 11 : 7 হলে, 50 পয়সার মুদ্রার সংখ্যা কত?
Answer:- 132
Question:- দুটি সম আয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হল। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত?
Answer:- 5 : 7
Question:- একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5 : 2। চালের দাম 2 : 5 অনুপাতে এবং গমের দাম 3 : 5 অনুপাতে বৃদ্ধি পেলে, বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত?
Answer:- 15 : 4
Question:- A ও B-এর আগের বছরের আয়ের অনুপাত 2 : 3। তাদের আয় এ বছর 2 : 5 এবং 1 : 3 অনুপাতে বৃদ্ধি পায়। এ বছর তাদের মোট আয় 28000 টাকা হলে B-এর আয় কত?
Answer:- 18000 টাকা
Question:- তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3 : 2, 7 : 3 এবং 11 : 4। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে, দুধ ও জলের অনুপাত কত হবে?
Answer:- 61 : 29
Question:- A, B, C পাত্রের আয়তনের অনুপাত 1 : 2 : 3 এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1 : 2, 2 : 3, 3 : 2। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে, তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে?
Answer:- 22 : 23
Question:- দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7 : 2 এবং 7 : 11। এই দুই সংকর ধাতু সমান ভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায়, তাতে সোনা ও তামার অনুপাত কত হবে?
Answer:- 7 : 5
Question:- সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1 : 3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1 : 9। উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত?
Answer:- 2 : 3
Question:- একটি কুকুর একটি খরগোশকে তাড়া করল। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যতদূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে ততদূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত?
Answer:- 25 : 24
Question:- 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5 : 3। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3 : 5 হবে?
Answer:- 133 1/3
Question:- একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 9 : 5; অটোটি 5 ঘণ্টায় 75 কিমি গেলে, বাসটি 4 ঘণ্টায় কত কিমি পথ যাবে?
Answer:- 108 কিমি
Question:- 2টি বইয়ের মূল্য = 5টি খাতার মূল্য, এবং 3টি খাতার মূল্য = 11টি পেনের মূল্য। 110টি পেনের পরিবর্তে ক-টি বই পাওয়া যাবে?
Answer:- 12টি
Question:- কোনো ত্রিভুজের তিনটি বাহু 5, 6 ও 4-এর সমানুপাতী। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 সেমি হলে, মধ্যম বাহুর দৈর্ঘ্য কত?
Answer:- 18 সেমি
Question:- কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা, মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। গরুর সংখ্যা কত?
Answer:- 6
Question:- 675 টাকা A, B, C-এর মধ্যে ভাগ করা হল। যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত হত 1 : 2 : 3। C কত টাকা পেল?
Answer:- 335 টাকা
Question:- 34000 টাকা 2 জন পুরুষ, 3 জন মহিলা ও 5 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3 : 2 : 1 হয়। একজন পুরুষ কত টাকা পেল?
Answer:- 6000 টাকা
Question:- A ও B-এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3 : 2 এবং 5 : 3। যদি প্রত্যেকে মাসে 1000 টাকা করে সঞ্চয় করে, তবে B-এর মাসিক আয় কত?
Answer:- 4000 টাকা
Question:- A ও B-এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5 : 6 এবং 3 : 4। যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, তবে B-এর মাসিক আয় কত?
Answer:- 7200 টাকা
Question:- পরপর দুই বছরে আমার আয়ের অনুপাত 2 : 3 ও ব্যয়ের অনুপাত 5 : 9। দ্বিতীয় বছরে আমার আয় 45000 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় 25000 টাকা হলে, দুই বছরে আমার মোট সঞ্চয় কত?
Answer:- 5000 টাকা
Question:- তিনটি ক্লাসের ছাত্রসংখ্যার অনুপাত 2 : 3 : 5। যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায়, তবে নতুন ছাত্রসংখ্যার অনুপাত হয় 4 : 5 : 7। প্রাথমিক মোট ছাত্রসংখ্যা কত ছিল?
Answer:- 100
Question:- রাম ও গোপালের অর্থের অনুপাত 7 : 17 এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7 : 17। রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত?
Answer:- 2890
Question:- 86700 টাকা A, B ও C-এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে A, 1 টাকা পেলে B পায় 90 পয়সা এবং B, 1 টাকা পেলে C পায় 110 পয়সা। B-এর অর্থের পরিমাণ কত টাকা?
Answer:- 27000
Question:- একজন দক্ষ, একজন অর্ধদক্ষ, একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7, 8, 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। তাদের কাজের অনুপাত 1/3 : 1/4 : 1/6 হলে, প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা করে পান?
Answer:- 143.50 টাকা
Question:- 64 কে তিনভাগে বিভক্ত করো যেন তারা 2, 4 ও x-এর সাথে সমানুপাতী হয়। ক্ষুদ্রতম অংশ 10 2/3 হলে, x = ?
Answer:- 6